Privacy Policy
কোন তথ্য নেওয়া হয়
ভর্তির সময় আপনার নাম, মোবাইল নম্বর, ইমেইল, পেমেন্টের মাধ্যম, যে নম্বর থেকে টাকা পাঠিয়েছেন সেটা আর Transaction ID (TrxID) নেওয়া হয়।
তথ্য কেন ব্যবহার হয়
- পেমেন্ট যাচাই করে কোর্সে ভর্তি নিশ্চিত করতে
- WhatsApp-এ ক্লাসের লিংক পাঠাতে আর সাপোর্ট গ্রুপে যোগ করতে
- কোর্স সংক্রান্ত দরকারি আপডেট জানাতে
- রিফান্ডের অনুরোধ যাচাই করতে
আপনার তথ্য বিক্রি করা হয় না, আর কোর্সের কাজ ছাড়া অন্য কারও সাথে শেয়ার করা হয় না।
তথ্য কোথায় রাখা হয়
ভর্তির তথ্য একটা নিরাপদ Google Sheet-এ রাখা হয়, যেখানে শুধু কোর্সের পরিচালনাকারী ঢুকতে পারেন।
কুকি ও বিজ্ঞাপন ট্র্যাকিং
এই সাইটে Meta (Facebook) Pixel ব্যবহার করা হয়। এটা জানায় কোন বিজ্ঞাপন দেখে মানুষ সাইটে আসছেন বা ভর্তি হচ্ছেন, যাতে বিজ্ঞাপন আরও কাজের মানুষের কাছে দেখানো যায়। এর জন্য আপনার ব্রাউজারে কুকি রাখা হতে পারে। ব্রাউজার সেটিং থেকে কুকি বন্ধ করতে পারেন, আর Facebook-এর বিজ্ঞাপন সেটিং থেকে নিজের পছন্দ ঠিক করতে পারেন।
ভিডিও
ডেমো আর ইন্ট্রো ভিডিও YouTube থেকে চালানো হয়। ভিডিও চালালে YouTube-এর নিজস্ব নীতিমালা প্রযোজ্য হবে।
আপনার অধিকার
নিজের তথ্য দেখতে, ঠিক করতে বা মুছে ফেলতে চাইলে WhatsApp-এ জানান। যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগ
WhatsApp: 01636224893